নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি! নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করল না কংগ্রেস। শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার এই দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিনগর কেন্দ্রে মহম্মদ আবদুল্লাহিল কাফি এবং নন্দীগ্রামে মিলন প্রধান দলীয় প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। এদিকে, উপনির্বাচনের আগে নন্দীগ্রামে দলের সাংগঠনিক দুর্বলতার কথা উল্লেখ করে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ। ৬ অক্টোবর নন্দীগ্রাম আসনে উপনির্বাচন। শুভেন্দু অধিকারীএই কেন্দ্রেই বিধায়ক নির্বাচিত হন। উপনির্বাচনের আগে মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য, দলীয় নেতাদের দোষেই নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়েছে। রাজনীতির মাটির সঙ্গে যেসব নেতার যোগ নেই, তাঁদেরকেই সংগঠন সাজার দায়িত্ব দিয়ে কলকাতা থেকে পাঠানো হয়েছিল নন্দীগ্রামে! তারই ফলে তৃণমূলের সংগঠন খারাপ হয়েছে সেখানে।



