Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উল্টোডাঙা সেতুতে খানাখন্দ ভরাট করতে কংক্রিটের আস্তরণ

বারবার প্যাচওয়ার্কের কাজ করেও লাভ হচ্ছে না। জলে ভিজে উঠে যাচ্ছে পিচ। তাই অস্থায়ীভাবে কংক্রিটের আস্তরণ দিয়ে রাস্তা মেরামত হল উল্টোডাঙা ওল্ড দুর্গাপুর ব্রিজে।

উল্টোডাঙা সেতুতে খানাখন্দ ভরাট করতে কংক্রিটের আস্তরণ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারবার প্যাচওয়ার্কের কাজ করেও লাভ হচ্ছে না। জলে ভিজে উঠে যাচ্ছে পিচ। তাই অস্থায়ীভাবে কংক্রিটের আস্তরণ দিয়ে রাস্তা মেরামত হল উল্টোডাঙা ওল্ড দুর্গাপুর ব্রিজে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর উড়ালপুলের রাস্তার মধ্যবর্তী অংশ মেরামত করে কেএমডিএ। 

Advertisement

উল্টোডাঙা এবং কলকাতার সঙ্গে ভিআইপি রোড সংযোগকারী এই সেতুর রাস্তাটি পিচের হলেও গত কয়েকমাস ধরে পথের হাল বেহাল হয়ে পড়েছিল। তৈরি হয়েছিল খানাখন্দ। দুর্ভোগে পড়ছিল মানুষ। কেএমডিএ’র এক কর্তা বলেন, চলতি বর্ষায় পাঁচবার বিটুমিন দিয়ে ব্রিজের মধ্যবর্তী অংশের খানাখন্দ ভরাট করা হয়। কিন্তু পিচ থাকছে না। বারবার বৃষ্টিতে উঠে যাচ্ছে। তাই আপাতত রাস্তা কংক্রিটের প্রলেপ দিয়ে চলার যোগ্য করে দেওয়া হয়েছে। যাতে অন্তত পুজোর সময় রাস্তায় চলতে সমস্যা না হয়। পুজোর পর এই রাস্তার সার্বিক সংস্কার করা হবে বলে জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ