Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁ হাসপাতালে জটিল অস্ত্রোপচার, মূত্রথলি থেকে বেরল ৩০০ গ্রামের পাথর

বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে একটি জটিল অস্ত্রোপচার হল শুক্রবার। এক ব্যক্তির মূত্রথলি থেকে বের করা হল দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে প্রায় ৬ সেন্টিমিটার ও ওজনে প্রায় ৩০০ গ্রামের পাথর।

বনগাঁ হাসপাতালে জটিল অস্ত্রোপচার, মূত্রথলি থেকে বেরল ৩০০ গ্রামের পাথর
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে একটি জটিল অস্ত্রোপচার হল শুক্রবার। এক ব্যক্তির মূত্রথলি থেকে বের করা হল দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে প্রায় ৬ সেন্টিমিটার ও ওজনে প্রায় ৩০০ গ্রামের পাথর।

Advertisement

জানা গিয়েছে, বনগাঁ রামচন্দ্রপুরের বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তলপেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। বনগাঁ হাসপাতালের চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। জানান, মূত্রথলিতে পাথর তৈরি হয়েছে। এরপর তাঁকে কোনো মেডিকেল কলেজে ইউরো সার্জারি বিভাগে দেখানোর পরামর্শ দেন। কিন্তু রোগীর পরিবার বনগাঁ হাসপাতালের শল্য চিকিৎসক প্রীতিশ রায়কে দেখিয়ে সেখানেই অপারেশন করতে অনুরোধ জানান। রোগীর পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে শুক্রবার বনগাঁ হাসপাতালে অস্ত্রোপচার করেন চিকিৎসক। মূত্রথলি থেকে বের করেন ৩০০ গ্রামের পাথর। রোগী সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসক প্রীতিশ রায় বলেন, ‘রোগীর পরিবার এখানেই অপারেশন করাতে চান। সফলভাবে সম্পন্ন হয়েছে অপারেশন। রোগী ভালো আছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ