Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

মুকুন্দপুরের মনিপাল হাসপাতালে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার

জটিল মেরুদণ্ডের অসুখে আক্রান্ত দু’জন রোগীর সফল অস্ত্রোপচার হল মনিপাল হাসপাতাল, মুকুন্দপুর-এ। এর মধ্যে একজন ৬৭ বছর বয়সি প্রৌঢ়া ও অপরজন বছর ১৪-র এক কিশোরী।

মুকুন্দপুরের মনিপাল হাসপাতালে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

জটিল মেরুদণ্ডের অসুখে আক্রান্ত দু’জন রোগীর সফল অস্ত্রোপচার হল মনিপাল হাসপাতাল, মুকুন্দপুর-এ। এর মধ্যে একজন ৬৭ বছর বয়সি প্রৌঢ়া ও অপরজন বছর ১৪-র এক কিশোরী। দীর্ঘদিন ধরে তীব্র মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন ছিলেন ওই প্রৌঢ়া। স্নায়ুর উপর চাপ পড়ে কোমরের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন তিনি। পায়ের দিকে ছড়িয়ে পড়েছিল বেদনা। একটানা পাঁচ মিনিটও তিনি হাঁটাতে পারছিলেন না। অন্যদিকে মেরুদণ্ডের যক্ষ্মায় আক্রান্ত হয়ে গুরুতর স্নায়বিক সমস্যা দেখা দিয়েছিল কিশোরীর শরীরে। দু’জনেরই হাঁটাচলা সীমিত হয়ে পড়েছিল। দৈনন্দিন সাধারণ কাজ করাও কঠিন হয়ে উঠেছিল। মণিপাল হাসপাতাল, মুকুন্দপুরের স্পাইন সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও ক্লিনিক্যাল লিড ডাঃ অনিন্দ্য বসুর তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার চলে। প্রৌঢ়াকে মিনিমালি ইনভেসিভ কি হোল টিউবুলার লাম্বার ফিউশন সার্জারি করা হয়। কিশোরীর ক্ষেত্রে যক্ষ্মা মেরুদণ্ডের হাড়ের গুরুতর ক্ষতি করে। সেখানে জমাট বাঁধা পুঁজের কারণে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ছিল। সময়মতো অস্ত্রোপচার না হলে স্থায়ী পক্ষাঘাতের ঝুঁকিও ছিল। জরুরি ভিত্তিতে অপারেশন করায়, প্রাণে বাঁচেন রোগী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ