Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা খারাপ! বিধানসভায় বসছে 'অভিযোগ ড্রপ বক্স'

বর্ষা আসতেই বিধানসভায় বুধবার রাস্তার দুর্দশা নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন শাসক-বিরোধী নির্বিশেষে একাধিক বিধায়ক। কিন্তু, মজার বিষয় হল রাস্তা খারাপের অভিযোগ জানাতে যে ড্রপ বক্স বিধানসভায় রাখা হয়েছিল, তাতে একজন বিধায়কও একটি অভিযোগও জমা দেননি।

রাস্তা খারাপ! বিধানসভায় বসছে 'অভিযোগ ড্রপ বক্স'
  • ১১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষা আসতেই বিধানসভায় বুধবার রাস্তার দুর্দশা নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন শাসক-বিরোধী নির্বিশেষে একাধিক বিধায়ক। কিন্তু, মজার বিষয় হল রাস্তা খারাপের অভিযোগ জানাতে যে ড্রপ বক্স বিধানসভায় রাখা হয়েছিল, তাতে একজন বিধায়কও একটি অভিযোগও জমা দেননি। যা জানিয়েছেন স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এই পরিস্থিতিতে ফের আগামী কাল, বৃহস্পতিবার থেকে বিধানসভায় ড্রপ বক্স বসানোর নির্দেশ অধ্যক্ষের। আগামী কাল থেকে দু’দিন বিধায়করা নিজ নিজ এলাকার রাস্তা খারাপের অভিযোগ ড্রপ বক্সে ফেলবেন। দু’দিন পরে পূর্ত দপ্তরের আধিকারিকরা সেই অভিযোগ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কাল থেকেই ড্রপ বক্স বিধানসভায় বসানো হবে বলেও অধ্যক্ষকে জানিয়ে দিলেন পূর্ত মন্ত্রী পুলক রায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ