Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের রামকৃষ্ণ সেতু বন্ধে দুর্ভোগে যাত্রীরা, রোগী ও বয়স্কদের জন্য বাইক, টোটোর ব্যবস্থা পুলিশের

শনিবার সকাল থেকে রামকৃষ্ণ সেতু বন্ধ হতেই দুর্ভোগে পড়লেন যাত্রীরা। পল্লিশ্রী ও কালীপুরের মধ্যে হেঁটে তাঁদের সেতু পারাপার করতে হয়। প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে পার হতে হয়।

ফের রামকৃষ্ণ সেতু বন্ধে দুর্ভোগে যাত্রীরা, রোগী ও বয়স্কদের জন্য বাইক, টোটোর ব্যবস্থা পুলিশের
  • ৯ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার সকাল থেকে রামকৃষ্ণ সেতু বন্ধ হতেই দুর্ভোগে পড়লেন যাত্রীরা। পল্লিশ্রী ও কালীপুরের মধ্যে হেঁটে তাঁদের সেতু পারাপার করতে হয়। প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে পার হতে হয়। কোলে শিশু, একাধিক ব্যাগ ও নানা সামগ্রী নিয়ে হাঁটতে গিয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তার জেরে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। যদিও আরামবাগ থানার উদ্যোগে এদিন সেতু পারাপারের জন্য বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। তারসঙ্গে রাখা হয় টোটো অ্যাম্বুলেন্সও। সেই সবের সাহায্যে এদিন বহু রোগী, বয়স্ক ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সেতু পারাপার করানো হয়। এছাড়া, কালীপুর এলাকার একটি নার্সিংহোমকে জরুরি রোগীদের চিকিৎসা সংক্রান্ত সহায়তার জন্য এদিনই অনুমোদন দেয় প্রশাসন। কালীপুর মোড়ে মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছে। সেখানেও এদিন সকাল থেকে বহু রোগী প্রাথমিক চিকিৎসা করাতে আসেন। একাধিক গুরুতর রোগীকে অক্সিজেন সাপোর্ট দিয়ে চিকিৎসা শুরু করা হয়। পরে তাঁদের অ্যাম্বুলেন্সে করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কালীপুরে তৃণমূলের তরফে এসআইআরের সহায়তা ক্যাম্প খোলা হয়েছে। পূর্তদপ্তর যন্ত্রের সাহায্যে সেতুর লোড টেস্টিংয়ের কাজও শুরু করেছে বলে জানিয়েছে।

Advertisement

আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, পুলিশকর্মীরা বাইকে চাপিয়ে বহু মানুষকে সেতু পারাপার করিয়েছেন। সোমবার পর্যন্ত তা একইভাবে চলবে। একাধিক গুরুতর রোগীকে টোটো অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রয়োজন পড়লে বাইকের সংখ্যা আরও বাড়ানো হবে।
অনেকে এদিন ব্যক্তিগত গাড়ি নিয়ে কামারপুকুরের দিক থেকে কালীপুর মোড়ে আসেন। সেতু বন্ধের কথা জানতে পেরে তাঁরা ফের ঘুরপথে আরামবাগে আসেন। তবে, পুলিশের বাইকে পারাপার করতে পারায় রোগী ও তাঁর পরিজনদের দুর্ভোগ কিছুটা কমে। ফলে তাঁরা খুশি। প্রসঙ্গত, রামকৃষ্ণ সেতুতে লোড টেস্টিংয়ের জন্য তিন ও চারচাকার যান চলাচল বন্ধ করা হয়েছে। হেঁটে ও বাইক নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত লোড টেস্টিংয়ের কাজ চলবে। বাসগুলি আরামবাগ ও কালীপুর থেকে কাটা সার্ভিসের মধ্যে চলছে। তাই যাত্রীরা পল্লিশ্রী থেকে কালীপুর পর্যন্ত হেঁটে যাতায়াত করছেন। কোতুলপুরের এক যাত্রী মোহন দত্ত বলেন, পল্লিশ্রী থেকে কিছু সামগ্রী নিয়ে হেঁটে আসছিলাম। যথেষ্টই কষ্ট হচ্ছিল। অবশেষে একজন বাইকে চাপিয়ে নিয়ে এলেন। আরএক যাত্রী প্রতিমা কর্মকার কোলে শিশু নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি বলেন, ব্রিজ বন্ধ থাকায় হেঁটে যাতায়াত করছি। শিশুকে পরিবারের সবাই মিলে কোলে নিয়ে রাস্তায় হাঁটছি। সঙ্গে ব্যাগপত্র থাকায় অসুবিধা হচ্ছে। 
• রামকৃষ্ণ সেতু বন্ধ। পারাপারে সাহায্য পুলিশের। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ