Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাতটি রেজিস্টার্ড অস্বীকৃত রাজনৈতিক দলকে বাতিল করতে চলেছে কমিশন

রাজ্যের আটটি রেজিস্টার্ড অথচ অস্বীকৃত রাজনৈতিক দলকে অস্তিত্ব প্রমাণের সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি, বঞ্চিত স্বরাজ পার্টি, বাংলা বিকাশবাদী কংগ্রেস, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র), ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস, ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক এবং মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া’কে শো-কজ করে তাদের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

সাতটি রেজিস্টার্ড অস্বীকৃত রাজনৈতিক দলকে বাতিল করতে চলেছে কমিশন
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের আটটি রেজিস্টার্ড অথচ অস্বীকৃত রাজনৈতিক দলকে অস্তিত্ব প্রমাণের সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি, বঞ্চিত স্বরাজ পার্টি, বাংলা বিকাশবাদী কংগ্রেস, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র), ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস, ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক এবং মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া’কে শো-কজ করে তাদের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই আটটি দলের মধ্যে মাত্র একটি দল—‘মূল নিবাসী পার্টি’র প্রতিনিধি তথা প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম হাজিরা দিয়েছেন বলে খবর। এদিন তিনি সমস্ত নথিপত্রও জমা দিয়েছেন। এই রাজনৈতিক দলটি ২০১৯ সাল থেকে প্রত্যেকবার নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে আসছে। কমিশন সূত্রে খবর, এইটি বাদে, বাকি সাতটি যে রাজনৈতিক দল ছিল তাদের প্রত্যেককেই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ