Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কফির ঠান্ডা গরম

শীতল দিনে একটু উষ্ণ চুমুক চাই? কফি আছে তো! আবার গরমে ঠান্ডা পানীয় হিসাবেও লা-জবাব।

কফির ঠান্ডা গরম
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শীতল দিনে একটু উষ্ণ চুমুক চাই? কফি আছে তো! আবার গরমে ঠান্ডা পানীয় হিসাবেও লা-জবাব।

Advertisement
  • কোল্ড কফি

উপকরণ: কফি পাউডার ১ চা চামচ, চিনি ১ চা চামচ, গরম জল ১ চা চামচ, চকোলেট স্যস ১ চা চামচ, চকো চিপস প্রয়োজন মতো, হুইপড ক্রিম সাজানোর জন্য, আইস কিউব ৪-৫টি, ঘরের তাপমাত্রায় রাখা দুধ ১ গ্লাস।

প্রণালী: কফি পাউডার চিনি ও গরম জল ফেটিয়ে ঘন ফেনাওয়ালা কফি বানিয়ে নিন। লম্বা সার্ভিং গ্লাসের ভেতরের ওয়ালে প্রথমে কিছুটা চকোলেট স্যস ছড়িয়ে দিন। আলাদা গ্লাসে দু’চামচ কফির ফেনা ও দুধ দিয়ে নেড়ে নিন। এরপর সার্ভিং গ্লাসে বরফের কিউব দিয়ে তার উপর ফেনা সহ দুধ ও কফি ঢেলে একে একে ঢেলে দিন। উপরে ক্রিম দিয়ে তার উপর চকোলেট স্যস ও চকো চিপস সাজিয়ে পরিবেশন করুন।

  • কাপুচিনো কফি

উপকরণ: কফি পাউডার ১ চা চামচ, চিনি ১ চা চামচ, গরম জল ১ চা চামচ, ফুল ক্রিম দুধ ১ কাপ, চকোলেট স্যস ১ চা চামচ।

প্রণালী: কফি পাউডার, চিনি ও গরম জল ভালো করে ফেটিয়ে হালকা বাদামি রঙের ঘন ফেনা তৈরি করুন। দুধ সমানে নাড়াচাড়া করে ফুটিয়ে নিন। অর্ধেক পরিমাণ দুধ সরিয়ে রাখুন। বাকি অর্ধেক দুধ ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে কফি মেশানো ফেনা তৈরি করে রাখুন। কফি মগে প্রথমে দুই চা চামচ ফেনা দিয়ে দিন। এর উপর গরম দুধ ঢেলে সামান্য নাড়াচাড়া করার পরে ফেনা সমেত দুধ দিয়ে দিন। উপরে চকোলেট স্যস ছড়িয়ে পরিবেশন করুন।

  • ডালগনা কফি

উপকরণ: কফি পাউডার ১ চা চামচ, মিহি দানার চিনি ১ চা চামচ, গরম জল ১ চা চামচ, গরম দুধ  কাপ।

প্রণালী:  চিনি, কফি পাউডার ও গরম জল একসঙ্গে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ফেটাতে ফেটাতে দেখবেন কফির রং হালকা হয়ে যাবে। এবং বেশ ঘন ফেনা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন ফেনা চামচে রয়ে যাচ্ছে বা উল্টে দিলেও পরছে না তখন জানবেন ফেটানো সম্পূর্ণ হয়েছে। এরপর একটা কাপে গরম দুধ ঢেলে দিন। তার উপর দিয়ে এই ফেনাওয়ালা ফেটানো কফি ঢেলে দিন। অল্প নাড়াচাড়া করে পরিবেশন করুন।

  • মকা কফি

উপকরণ: কোকো পাউডার ১ চা চামচ, কফি পাউডার ১ চা চামচ, গুঁড়ো চিনি ১ চা চামচ, গরম জল ১ চা চামচ, গরম দুধ ১ কাপ। 

প্রণালী:  চিনি, কফি পাউডার ও গরম জল একসঙ্গে নিয়ে ভালো করে মিনিট ১৫ ধরে ফেটিয়ে নিন। হালকা বাদামি রঙের ঘন ফেনা তৈরি করতে হবে। সার্ভিং গ্লাসে প্রথমে অর্ধেক চামচ কোকো পাউডার দিন। এর উপর ফেনাটা সহ কফি ঢেলে দিন। এরপর তার উপর গরম দুধ ঢেলে দিন। চামচ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিন। উপরে প্রয়োজন মতো কোকো পাউডার ছড়িয়ে পরিবেশন করুন।
শ্রাবণী রায়

Advertisement
সম্পর্কিত সংবাদ