Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উইংয়ে ঝড় তুলে মেগা ম্যাচ জয়ের ছক কষছেন কোচ হোসে মোলিনা

৭৯তম স্বাধীনতার প্রাক্কালে সেজে উঠেছে রেড রোড। ত্রেরঙ্গায় মুড়ে ফেলা হয়েছে রাস্তার দু’ধার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

উইংয়ে ঝড় তুলে মেগা ম্যাচ জয়ের ছক কষছেন কোচ হোসে মোলিনা
  • ১৫ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৭৯তম স্বাধীনতার প্রাক্কালে সেজে উঠেছে রেড রোড। ত্রেরঙ্গায় মুড়ে ফেলা হয়েছে রাস্তার দু’ধার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কয়েক শ’মিটার দূরে রুদ্ধদ্বার অনুশীলনে মরশুমের প্রথম বড় ম্যাচের প্রস্তুতিতে মগ্ন মোহন বাগান কোচ হোসে মোলিনা। রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে মোহন বাগান। ইতিমধ্যে গ্রুপ পর্বে দু’দলই সব ম্যাচ জিতে নক-আউটের টিকিট নিশ্চিত করেছে। তাই খাতায় কলমে রবিবারের মহারণ ফিফটি-ফিফটি। তবে দলের গভীরতা ও অভিজ্ঞতা দিক aথেকে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবেন জেসন কামিংস-জেমি ম্যাকলারেনরা। সেই জায়গায় ইস্ট বেঙ্গলের সবচেয়ে দুর্বল জায়গা উইং-ব্যাক। আর রবিবার ডার্বিতে জয়ের লক্ষ্যে সেই জায়গাতেই আঘাত আনতে চানান কোচ মোলিনা। সেই লক্ষ্যেই এদিন পুরো সময়টাই দুই উইং-হাফে লিস্টন ও পাসাংকে রেখে ম্যাচ অনুশীলন করালেন বাগানের স্প্যানিশ কোচ।

Advertisement

দু’বছর আগে মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে ডুরান্ড কাপের বড় ম্যাচ খেলতে হয়েছিল মোহন বাগানকে। সেবার নন্দ কুমারের গোলে শেষ হাসি হেসেছিল ইস্ট বেঙ্গল। যদিও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল গঙ্গাপাড়ের ক্লাবটি। এবার অবশ্য হারলে আর ঘুরে দাঁড়ানোর কোনও জায়গা থাকতে না। তাই শেষ আটের লড়াইয়ে জয় ছাড়া কিছুই ভাবছেন না বাগান কোচ। অনুশীলনেও সেটা স্পষ্ট দেখা মিলছে।
বুধবার ডার্বির প্রস্তুতিতে মূলত সিচ্যুয়েশন প্র্যাকটিসের উপর জোর দিয়েছিলেন বাগান কোচ। বৃহস্পতিবার অবশ্য ফিজিক্যাল ট্রেনিংয়ের পর পুরো সময়টাই চলল ম্যাচ অনুশীলন। প্রায় দেড় ঘণ্টার প্রস্তুতিতে বিভিন্ন কম্বিনেশন যাচাই করে নিলেন তিনি। কখনও তিন বিদেশি তো কখনও চার বিদেশি রেখে চলল প্রস্তুতি। গত কয়েকদিন দলের সঙ্গে পুরোদমেই অনুশীলন করছেন দিমিত্রি পেত্রাতোস। তবে অজি ফুটবলারটির পুরো ৯০ মিনিট খেলার জায়গায় নেই। তাই বিকল্প পরিকল্পনাও তৈরি রাখছেন বাগান কোচ। বুধবার অনুশীলনেো চোট পেয়ে মাঝপথেই মাঠ ছেড়েছিলেন টম আলড্রেড। তবে এদিন পুরোদমেই অনুশীলন করলেন তিনি। ফলে ডার্বিতে জোড়া বিদেশি ডিফেন্ডারেই দল সাজাতে চলেছেন মোলিনা। দুই উইং-ব্যাকে আশিস রাই ও অভিষেক সিং। লাল-হলুদ জার্সিতে প্রথম কয়েকটি ম্যাচেই নজর কেড়েছেন মহম্মদ রশিদ। তাই তাঁকে শান্ত রাখতে জোড়া ডিফেন্সিভ ব্লকার হিসেবে আপুইয়া ও থাপাকে রেখে দল সাজাতে পারেন বাগান কোচ। দুই উইংয়ে লিস্টন আর পাসাং দর্জি তামাং। আর আপফ্রন্টে কখনও কামিংস-দিমিত্রি, তো কখনও ম্যাকলারেন-সাহালকে রেখে প্রস্তুতি সারলেন মোলিনা। ৯০ মিনিটে ম্যাচের ফলাফল না হলে খেলা গড়াবে টাই-ব্রেকারে। তবে নির্ধারিত সময়েই ম্যাচ শেষ করতে চান বাগান কোচ। সেই মতোই প্রস্তুতিতে লক্ষ্যভেদে অনেক বেশি জোর দিচ্ছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ