Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীকান্তের তোপের মুখে কোচ গম্ভীর

বর্ষাপাড়ায় বৃষ্টি নামুক! ম্যাচ বাঁচাতে বরুণদেবই বোধহয় ভারতের একমাত্র ভরসা। গৌতম গম্ভীরের মুখে কালো মেঘের আনাগোনা। জাতীয় কোচের স্ট্র্যাটেজির মুণ্ডপাত চলছে।

শ্রীকান্তের তোপের মুখে কোচ গম্ভীর
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষাপাড়ায় বৃষ্টি নামুক! ম্যাচ বাঁচাতে বরুণদেবই বোধহয় ভারতের একমাত্র ভরসা। গৌতম গম্ভীরের মুখে কালো মেঘের আনাগোনা। জাতীয় কোচের স্ট্র্যাটেজির মুণ্ডপাত চলছে। সুর চড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত। কার্যত স্টেপ আউট করে গম্ভীরকে গ্যালারিতে পাঠিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটে গম্ভীর বনাম শ্রীকান্তের লড়াই বহুচর্চিত। এর আগে পেসার হর্ষিত রানাকে একহাত নিয়েছিলেন শ্রীকান্ত। তেলেবেগুনে জ্বলে উঠে পাল্টা দেন গম্ভীরও। তা কানে যেতেই ফুঁসছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। নিজের পডকাস্ট চ্যানেলে এদিন কামান দেগেছেন কপিলদেবের সতীর্থ। শ্রীকান্ত বলেছেন, ‘কে গম্ভীর? এত পাত্তা দেওয়ার কিছু আছে কী? ওর কথা শুনতেও বাধ্য নই।’ সবমিলিয়ে বিতর্ক চরমে। কেন এতটা ক্ষুব্ধ শ্রীকান্ত? বক্তব্যের সমর্থনে কার্যত ধুয়ে দিয়েছেন গিলদের কোচকে। অক্ষর প্যাটেলকে দলে না রাখা নিয়েও বিস্মিত তিনি। ব্যাটিং অর্ডার নিয়েও খামখেয়ালিপনা অব্যাহত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ