Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির ফাঁদে পড়ে বেফাঁস মন্তব্য নয়, জনপ্রতিনিধিদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজেপির ফাঁদে পা দিয়ে বেফাঁস মন্তব্য করবেন না। সম্প্রীতি বজায় রাখতে রাজ্যের মন্ত্রীদের এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির ফাঁদে পড়ে বেফাঁস মন্তব্য নয়, জনপ্রতিনিধিদের নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির ফাঁদে পা দিয়ে বেফাঁস মন্তব্য করবেন না। সম্প্রীতি বজায় রাখতে রাজ্যের মন্ত্রীদের এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে তাঁর কড়া বার্তা, ‘মনে রাখতে হবে, জনপ্রতিনিধি হওয়ার পর তাঁদের কোনও ধর্ম থাকে না। সকলকে নিয়েই চলতে হবে। হাতে মাইক পেলেই কেউ কেউ বেফাঁস মন্তব্য করে বসেন। বিজেপি কিছু বললেই, তাদের প্ররোচনায় পড়ে পাল্টা মন্তব্য করলে চলবে না।’ 

Advertisement

জনসংযোগ বৃদ্ধি এবং যথাসময়ে পরিষেবা সুনিশ্চিত করার উপর জোর দেন তিনি।  গোয়ালতোড়ে আরও ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির ছাড়পত্র মন্ত্রিসভা দিয়েছে। গোয়ালতোড়ে ১১২.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের সময়েই নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এজন্য খরচ হবে ৬৮০ কোটি টাকা। এদিনের বৈঠকে ১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তার মধ্যে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভলান্টিয়ার। সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদে নিয়োগ করা হবে। আর পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহণ বিভাগের জন্য দুটি পদ সৃষ্টি করা হয়েছে। 
আবার, ওয়েস্ট বেঙ্গল ঠিকা টেন্যান্সি আইন সংশোধনের প্রস্তাব পাশ হয়েছে। স্বল্পমেয়াদি বন্দোবস্তের মাধ্যমে পরিত্যক্ত বা বন্ধ চা বাগান পরিচালনার জন্য এসওপি সংশোধনের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এডিবির সহযোগিতায় কলকাতা পুরসভার কেএমসি-শার্প প্রকল্পের ঋণের অংশের উপর অতিরিক্ত অনুদান হিসেবে কারিগরি সহায়তা প্রদানের প্রস্তাবও পাশ হয়েছে এদিনের বৈঠকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ