নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাহাড়ের সঙ্গে ভবানীপুরের এক সূত্রে যোগাযোগ হতে চলেছে আজ, মঙ্গলবার। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাহাড়ের সঙ্গে ভবানীপুরের এক সূত্রে যোগাযোগ হতে চলেছে আজ, মঙ্গলবার। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন।
দলের নির্দেশমতো গত ৫ অক্টোবর থেকে বিজয়া সম্মিলনি শুরু করেছে তৃণমূল। বিধানসভা, ব্লক, অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মিলনি চলছে। ভবানীপুরের বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বিধানসভা কেন্দ্রে আজ, মঙ্গলবার বিজয়া সম্মিলনির আয়োজন করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গ সফরে পাহাড়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুর্যোগপূর্ণ ওই এলাকায় ছুটে গিয়ে সাধারণ মানুষের পাশে দাড়ানোটাকেই অগ্রাধিকার দিয়েছেন মমতা। এই অবস্থায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনিতে আজ, মঙ্গলবার সশরীরে হাজির থাকতে না পারলেও, ভার্চুয়াল মাধ্যমে থাকছেন তিনি। ধনধান্য প্রেক্ষাগৃহে থাকবেন তৃণমূলের জনপ্রতিনিধি ও কর্মীরা। সন্ধ্যা ৬টায় ভার্চুয়াল মাধ্যমে পাহাড় থেকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিজয়া সম্মিলনির যাবতীয় ব্যবস্থাপনা করেছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমরা। তৃণমূলের একাধিক নেতা বলছেন, আজ ভার্চুয়াল মাধ্যমে পাহাড় আর ভবানীপুর এক সূত্রে মিলিত হতে চলেছে। এটা নস্টালজিক!
এর আগে, বিগত বছরগুলিতে উত্তীর্ণ প্রেক্ষাগৃহে বিজয়া সম্মিলনিতে এলাকার তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, ভার্চুয়াল মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন তিনি। রাজ্য সরকারের উন্নয়ন কর্মসূচি, আগামীদিনের লক্ষ্য, প্রাকৃতিক দুর্যোগে রাজ্য সরকারের সর্বতোতাবে পাশে থাকা সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন। এছাড়া ভবানীপুর হল মিনি ভারত। এখানে সকলে মিলে সুখে-শান্তিতে রয়েছেন। সব উৎসবে তাঁরা শামিল হচ্ছেন। সংহতি, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার এই পরিবেশটাকেই অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব।