Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এখনও কমার্শিয়াল পার্টনার না মেলায় ক্ষুব্ধ ক্লাবজোট, আগামী সপ্তাহে শীর্ষ লিগ শুরুর দিন ঘোষণা করবে ফেডারেশন

দেশের শীর্ষ লিগ শুরুর জন্য চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। শনিবার ছিল ফেডারেশনের ইমার্জিং কমিটির বৈঠক।

এখনও কমার্শিয়াল পার্টনার না মেলায় ক্ষুব্ধ ক্লাবজোট, আগামী সপ্তাহে শীর্ষ লিগ শুরুর দিন ঘোষণা করবে ফেডারেশন
  • ৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের শীর্ষ লিগ শুরুর জন্য চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। শনিবার ছিল ফেডারেশনের ইমার্জিং কমিটির বৈঠক। সেখানে তিন সদস্যের কমিটির দেওয়া রিপোর্ট গ্রহণ করে জোটকে পাল্টা চাল দিল ফেডারেশন। তারা জানিয়েছে, আগামী সপ্তাহে লিগ শুরুর দিন ঘোষণা করা হবে। কিন্তু তারপরও অভিজ্ঞমহল দোলাচলে। সূত্রের খবর, ক্লাব জোটের অনেকেই অখুশি। কমার্শিয়াল পার্টনার কে হবে? তা এখনও ঘোষণা করতে ব্যর্থ ফেডারেশন। শর্ট টার্ম লিগ চালাতেও মোটা অর্থের প্রয়োজন। তার যোগানই বা আসবে কোথা থেকে? ক্লাবরা টাকা ঢাললে রিফান্ড মিলবে তো?

Advertisement


এদিন ফেডারেশনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিগ আয়োজন করবে জাতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তিন সদস্যের কমিটি প্রধানত পাঁচটি সুপারিশ করেছে। প্রথমত, ক্লাবগুলিকে এক কোটি টাকা পার্টিসিপেশন ফি দিতে হবে। দ্বিতীয়, ক্লাবগুলিকে তাদের হোম ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে হবে। তৃতীয়ত, ম্যাচ অফিসিয়াল ও প্রোডাকশন খরচ বহন করবে ফেডারেশন যা আনুমানিক পাঁচ কোটি টাকা। চতুর্থ, ক্লাবগুলির সঙ্গে আলোচনা করে লিগের ফরম্যাট ঠিক করবে ফেডারেশন। কোনও কারণে ক্লাবজোট তাতে রাজি না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইএফএফ। পঞ্চম, কোনও ক্লাব খেলতে না চাইলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সূত্রের খবর, রবিবারের মধ্যে ক্লাবগুলিকে দু’টি খসড়া ফরম্যাট পাঠাচ্ছে ফুটবল হাউস। সেখান থেকে একটি পছন্দ করে ২৪ ঘণ্টার মধ্যে তা ফেডারেশনকে জানাতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাবগুলি তা না জানায় তাহলে ফেডারেশনের আরবিট্রেশন কমিটি নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী লিগের দিন ঘোষণা করবে। তবে কমার্শিয়াল পার্টনারের ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামী ৫ জানুয়ারি খুলবে সুপ্রিম কোর্ট। তারপর হবে আইএসএলের মামলার শুনানি। সেখানে টেন্ডার ছাড়ার বিষয় নিয়ে অনুমতি নিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের কাছে। তাছাড়া রেলিগেশনের পয়েন্ট নিয়ে বড় প্রতিক্রিয়া আসতে পারে ক্লাব জোটগুলির পক্ষ থেকে। তার উত্তরও সাজিয়ে রাখতে হবে দিল্লির ফুটবল হাউসকে। তবে এবার গা ঝাড়া দিয়েছে ফেডারেশন। তাদের জোর চেষ্টা ফেব্রুয়ারির মাঝামাঝি আইএসএলের মাঠে বল গড়ানোর। উল্লেখ্য, শুক্রবার সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংরা ফিফার হস্তক্ষেপ দাবি করে ফেডারেশনের উপর আরও চাপ বাড়িয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ