শ্রীনগর: প্রকৃতির রোষে ফের বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। ভূস্বর্গের কিস্তওয়ারের পর এবার জম্মুর কাঠুয়া। রবিবার জেলার একটি প্রত্যন্ত গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। জখম আরও অন্তত ছ’জন।

গত বৃহস্পতিবার কিস্তওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান আসে। এই বিপর্যয়ে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। তার মধ্যে নয়া ধাক্কা। গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টি হচ্ছে জম্মু-কাশ্মীরের জেলায় জেলায়। বিভিন্ন নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। শনিবার মধ্যরাতে তখন গভীর ঘুমে মগ্ন ছিলেন সাধারণ মানুষ। হঠাৎ নেমে আসে হড়পা বান। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, কাঠুয়ার ঘাঁটি এলাকার একাধিক বাড়ি বর্তমানে ধস ও বানের জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু-পাঠানকোট জাতীয় সড়ক। উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছিয়েছেন।
পুলিস এবং এনডিআরএফের একটি যৌথ দলকে বিধ্বস্ত গ্রামে পাঠানো হয়েছে। আধিকারিকরা আরও জানিয়েছেন, কাঠুয়া থানা এলাকার বাগার্ড ও ছাংদা এবং লক্ষণপুর থানা এলাকার দিলওয়ান-হাতলিতে ধস নামলেও কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি।