Bartaman Logo
১০ জুন, ২০২৬

মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ

ফের রণক্ষেত্র ইম্ফল। উখরুলের শিরুই উৎসবে মণিপুর ট্রান্সপোর্টের বাস থেকে ‘মণিপুর’ শব্দটি সরিয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের রণক্ষেত্র ইম্ফল। উখরুলের শিরুই উৎসবে মণিপুর ট্রান্সপোর্টের বাস থেকে ‘মণিপুর’ শব্দটি সরিয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এই পদক্ষেপকে মণিপুরের ঐতিহ্যের উপর আক্রমণ হিসেবে তুলে ধরে বিক্ষোভ শুরু হয়। রবিবার কোর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটির নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। ইম্ফলে জনস্টোন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে শয়ে শয়ে বিক্ষোভকারীরা জমায়েত বাঁধতে থাকে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। সেখানে ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা চলছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয় নিরাপত্তা বাহিনীকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ