Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসের উর্দি চুরি করে তোলাবাজির অভিযোগ, ধৃত সিভিক ভলান্টিয়ার

বারাক থেকে কনস্টেবলের উর্দি চুরি, তারপর সেই পোশাক পরেই তোলাবাজির অভিযোগ উঠেছে কলকাতা পুলিসে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

পুলিসের উর্দি চুরি করে তোলাবাজির অভিযোগ, ধৃত সিভিক ভলান্টিয়ার
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাক থেকে কনস্টেবলের উর্দি চুরি, তারপর সেই পোশাক পরেই তোলাবাজির অভিযোগ উঠেছে কলকাতা পুলিসে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে কসবা এলাকায় তোলাবাজি করছিলেন নীরজ সিং নামের ওই সিভিক ভলান্টিয়ার। স্থানীয় লোকজন ১০০ ডায়ালে ফোন করলে কসবা থানার পুলিস এসে তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে উর্দি চুরি সহ একাধিক ধারায় অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।

Advertisement

জানা গিয়েছে, নীরজ সিং নামের ওই সিভিক ভলান্টিয়ার প্রগতি ময়দান থানায় কর্মরত। স্বভাবতই কনস্টেবলদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। সেই সুবাদে প্রায়ই বারাকে যেতেন নীরজ। চলত মদ্যপান। এর ফাঁকেই তিনি দেখে নিয়েছিলেন, কনস্টেবলরা কোথায় উর্দি রাখেন। বৃহস্পতিবার আকণ্ঠ মদ্যপান করার পর বারাক থেকে এক কনস্টেবলের উর্দি চুরি করেন নীরজ। তারপর ওই পোশাক পরেই বারাক থেকে বেরিয়ে আসেন। এরপর বাইক নিয়ে কসবা থানা এলাকায় এসে তোলাবাজি শুরু করেন বলে অভিযোগ। স্থানীয় লোকজনই পুলিসবেশী ওই ব্যক্তিকে দেখে ১০০ ডায়ালে ফোন করেন। কসবা থানার অফিসাররা এসে তাঁকে আটক করে নিয়ে যান। তবে নীরজ তোলাবাজি করেছেন বা টাকা নিয়েছেন, এমন কোনও প্রমাণ পুলিস পায়নি। যে কারণে তাঁর বিরুদ্ধে শুধু উর্দি চুরির কেস দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ