Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আপাতত বাড়ছে না সিগারেটের দাম

ঘোষিত হয়েছে জিএসটির নয়া হার। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই তা কার্যকর হবে। সিগারেট সহ তামাকজাত দ্রব্যের উপর জিএসটির হার ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।

আপাতত বাড়ছে না সিগারেটের দাম
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঘোষিত হয়েছে জিএসটির নয়া হার। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই তা কার্যকর হবে। সিগারেট সহ তামাকজাত দ্রব্যের উপর জিএসটির হার ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার পরেই স্বাভাবিকভাবেই দামবৃদ্ধির আশঙ্কা করেছিলেন ধুমপায়ীদের বেশিরভাগই। তবে জানা গিয়েছে, সিগারেট, গুটকার মতো তামাকজাত দ্রব্যের নতুন হারে জিএসটি এখনই ধার্য হবে না। ফলে এই ধরনের দ্রব্যের দাম এখনই বাড়ছে না। নেপথ্যে, ক্ষতিপূরণ সেস। জানা যাচ্ছে, করোনাপর্বে রাজস্ব লোকসানের রাজ্যগুলিকে ক্ষতিপূরণের জন্য নেওয়া ঋণ মেটাতে তামাকজাত দ্রব্যের উপর বসানো হয়েছিল ক্ষতিপূরণ সেস।  ২৮ শতাংশ হারে জিএসটি ও সঙ্গে ক্ষতিপূরণ সেস নেওয়া হয় তামাকজাত দ্রব্যে। অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, আপাতত সেই করোনাকালের ঋণ না মেটা পর্যন্ত আগের বন্দোবস্তই চালু থাকবে। অর্থাৎ সিগারেট, গুটকা সহ তামাকজাত দ্রব্যগুলির উপর দাম বাড়ছে না। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ