Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির ঘটনায় অতিষ্ঠ গেটবাজারের ব্যবসায়ীরা

চুরির ঘটনায় অতিষ্ঠ গেটবাজারের ব্যবসায়ীরা
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: মাঝে মাঝেই চুরির ঘটনায় অতিষ্ঠ খড়্গপুর শহরের গেটবাজারের ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, প্রায় দিনই চুরি হচ্ছে। তাঁরা বলেন, বিশেষ করে ফল, সব্জি, পান, খাবারের দোকানে চুরি হচ্ছে। প্রায় দিনই সকালে দোকান খুলতে এসে দেখা যাচ্ছে আনাজ, ফল চুরি হয়ে গিয়েছে। টাকা, পয়সা খোয়া গিয়েছে। এক একদিন একাধিক দোকানে চুরি হচ্ছে। শনিবারও কয়েকটি দোকানে চুরি হয়। তাঁরা বলেন, এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। তাঁদের দাবি, পুলিস ও প্রশাসনের বিষয়টি দেখা উচিত। 
Advertisement
প্রসঙ্গত খড়্গপুর টাউন থানার কাছে রেলের জায়গায় এই গেটবাজার গড়ে উঠেছে। এলাকার তৃণমূল কাউন্সিলার পূজা নাইডু বলেন, রবিবার এলাকার ব্যবসায়ীরা আমাকে বিষয়টি জানান। স্থানীয় ব্যবসায়ী তারকেশ্বর রাও বলেন, মাঝে মাঝেই বিভিন্ন দোকানে চুরি হচ্ছে। কিছুদিন আগে একটি সোনার দোকানেও চুরি হয়। পুলিসের এক আধিকারিক বলেন, ওখানে রাতে পুলিস টহল দেয়। এরকম কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ