Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / খেলা

কাশ্মীরে খেলতে এসে বিপাকে ক্রিস গেইলরা

প্রতিভা অন্বেষণের নামে দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো চালু হচ্ছে একের পর এক কর্পোরেট লিগ। সেই সঙ্গে বাড়ছে দুর্নীতির সংখ্যাও। এমনই এক নির্দশন মিলল কাশ্মীরে।

কাশ্মীরে খেলতে এসে বিপাকে ক্রিস গেইলরা
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০

ফিরদৌস হাসান ,  শ্রীনগর:

Advertisement

প্রতিভা অন্বেষণের নামে দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো চালু হচ্ছে একের পর এক কর্পোরেট লিগ। সেই সঙ্গে বাড়ছে দুর্নীতির সংখ্যাও। এমনই এক নির্দশন মিলল কাশ্মীরে। গত ২৫ অক্টোবর শ্রীনগরে শুরু হয় ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ নামে এক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক মোহালির যুব সোসাইটি। ক্রিস গেইল, থিসারা পেরেরা, রিচার্ড লেভি সহ বেশ কয়েকজন নামী বিদেশি ক্রিকেটার এই লিগে অংশ নেন। আগামী ৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা। তার আগে হঠাৎই লিগ বন্ধ হয়ে যায়। জানা যায়, আয়োজকরা মাঝপথেই চম্পট দিয়েছে। বকেয়া অর্থ না পেয়ে বিপাকে ক্রিকেটাররা। তাঁদের হোটেলের ভাড়াও মেটানো হয়নি। তার জেরে গেইল-থিসারাদের দীর্ঘক্ষণ আটকে রাখে হোটেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বিশেষ শর্তে হোটেল ছাড়েন ক্রিকেটাররা। আইএইচপিএলে দায়িত্ব পালন করা ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার জানান, ‘হঠাৎ করে লিগের আয়োজকরা উধাও হয়ে যান। হোটেলের বিল, খেলোয়াড়দের পারিশ্রমিক কিছুই মেটানো হয়নি। এর ফলে প্রবল সমস্যার মধ্যে পড়ি আমরা। প্রথমে সবকটি রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর বিশেষ চুক্তিতে খেলোয়াড়দের ছাড়তে রাজি হয় হোটেল কর্তৃপক্ষ।’ জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিলের সচিব নুজহাত গুল জানান, ‘আইএইচপিএল একটি বেসরকারি উদ্যোগ। এর সঙ্গে সরকার বা জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার কোনও সম্পর্ক নেই।’ ইতিমধ্যে টুর্নামেন্টের উদোক্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সম্পর্কিত সংবাদ