সংবাদদাতা, রঘুনাথপুর: চুরি যাওয়া মোবাইল ব্যবহার করে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ১লক্ষ ৮৩হাজার টাকা লোপাট করে দিল প্রতারকরা। মোবাইলের মালিক সোমবার পাড়া থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযোগকারী অবোধকুমার মণ্ডল বলেন, গত ১৩ডিসেম্বর আনাড়া বাজারে গিয়েছিলাম। সেখানে ফোনটি চুরি হয়ে যায়। পরে জানতে পারি, আমার ফোন ব্যবহার করে দু’টি অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ১লক্ষ ৮৩ হাজার টাকা তুলে নিয়েছে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, এখন প্রত্যেকের ফোনের সঙ্গে আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। তাই সাইবার প্রতারকরা চোরা কারবারিদের কাছ থেকে ফোনগুলি নিয়ে নেয়। সেই ফোনগুলি ব্যবহার করে টাকা হাতিয়ে নিচ্ছে।



