সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার পুরাতন মালদহ শহরের ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনিতে চোর সন্দেহে এক যুবককে ধরে উত্তম মধ্যম দিল উত্তেজিত জনতা। অভিযুক্ত যুবককে মারধর এবং তার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এদিন ওই অভিযুক্ত এলাকার একটি বাড়িতে ঢুকে নলকূপের জিনিসপত্র নিয়ে পালানোর চেষ্টা করে। তখন প্রতিবেশীরা ওই যুবককে ধরে। মঙ্গলবাড়ি ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিস এসে অভিযুক্তকে নিয়ে যায়। মালদহ থানার পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।



