Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চার বছর বাদে ফের বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট

চার বছর বাদে ফের বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: চার বছর বাদে ফের শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বাবলাতলা ক্রিকেট প্রতিযোগিতা। শিলিগুড়ি কলেজ মাঠে ২৫ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে বাবলাতলা ক্রিকেট অ্যাকাডেমির প্রধান উপদেষ্টা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, এবারের প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করছে। শিলিগুড়িতে খেলার পরিবেশকে আরও প্রসারিত করা জন্য পুরসভাও ধারাবাহিকভাবে  নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা করছে। এই বাবলাতলা ক্রিকেট শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একটি ঐতিহ্যশালী ক্রিকেট প্রতিযোগিতা। করোনাকালের সময় থেকে চার বছর এই প্রতিযোগিতা বন্ধ ছিল। আবার শিলিগুড়ির মানুষ উপভোগ্য ক্রিকেট দেখতে পাবে। প্রতিযোগিতায় আটটি দলকে দুটি গ্রুপ ভাগ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে শিলিগুড়ি বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাব, স্বস্তিকা যুব সংঘ, কোচবিহারের তরুণ দল এবং বালুরঘাটের অভিযাত্রী ক্লাব ক্লাব। অপর গ্রুপে শিলিগুড়ি অগ্রগামী সঙ্ঘ, জিটিএস ক্লাব, মালদহের পি চৌধুরীর ক্রিকেট কোচিং ক্লাব এবং শিলিগুড়ির আঠারোখাই সরোজিনী সঙ্ঘ রয়েছে।  ৩৫ ওভারের খেলা হবে প্রতিটি ম্যাচ। প্রথম দিনের খেলায় মুখোমুখি হচ্ছে শিলিগুড়ির অগ্রগামী সঙ্ঘ ও মালদহের পি চৌধুরী ক্রিকেট কোচিং ক্লাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ