Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চীনা রসুন বাজেয়াপ্তের সময় বাধা দান, থানায় অভিযোগ এসএসবি’র

চীনা রসুন বাজেয়াপ্তের সময় বাধা দান, থানায় অভিযোগ এসএসবি’র
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: চোরাপথে ভারতে আসা চীনা রসুন বাজেয়াপ্ত করতে গিয়ে পাচারকারীদের বাধার মুখে পড়েছিল এসএসবি। তিনদিন আগের ওই ঘটনা নিয়ে শুক্রবার রাতে এক মহিলা সহ বেশ কয়েকজনের নামে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ জানাল এসএসবি। শনিবার এলাকায় অভিযান চালায় পুলিস। 
Advertisement
প্রসঙ্গত, বুধবার সূত্র মারফত খবর পেয়ে নকশালবাড়ির রথখোলাতে অভিযান চালান এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেখানে সন্দেহজনক দু’টি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালালে ঩সেখান থেকে বিপুল পরিমাণে রসুন উদ্ধার হয়। প্রায় ৩০০ বস্তা রসুন পাওয়া যায়। সেসময় এলাকায় থাকা কয়েকজন এসএসবি’র সঙ্গে বচসায় জড়ায়। পরে ঘটনাস্থলে আরও কয়েকজন জওয়ান আসতেই সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে লোকজন পালিয়ে যায়। উদ্ধার হওয়া রসুন এসএসবি শুল্কদপ্তরের হাতে তুলে দেয়। 
জ‌ওয়ানদের হেনস্তা করার অভিযোগ নিয়ে শুক্রবার নকশালবাড়ি থানায় দ্বারস্থ হন এসএসবি’র কর্তারা। ওই ঘটনায় এক মহিলা সহ অন্যান্যদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করে এসএসবি। অভিযোগ পেয়ে নকশালবাড়ি থানার পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। 
এসএসবি’র এক আধিকারিক বলেন, সূত্র মারফত খবর পেয়ে এলাকায় যান জওয়ানরা। সেখানে রসুন বোঝাই দু’টি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করে হেফাজতে নিতে গেলে স্থানীয় কিছু মহিলা এসে বাধা দেয়। এমনকী আমাদের জ‌ওয়ানদের ধাক্কা দিয়ে রসুনের বস্তা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও জওয়ানরা রসুন বোঝাই পিকআপ ভ্যান দু’টি বাজেয়াপ্ত করে শুল্কদপ্তরের হাতে তুলে দেন। কাজে বাধা দেওয়ায় নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হল।
সম্পর্কিত সংবাদ