Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চলতি সপ্তাহেই কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা

চলতি সপ্তাহেই কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বর মাসেরও দশ দশটা দিন কেটে গেল। কিন্তু ঠাণ্ডার আমেজ এখনও উধাও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শীতের দুরন্ত ইনিংসের মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়াও। ফলে শহর থেকে জেলায় কমেছিল শীতের আমেজ। তবে সেই ঝঞ্ঝা এখন কেটে যাওয়ায় শহর থেকে জেলায় ফের প্রবেশ করছে উত্তুরে হাওয়া। এর ফলে সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে কিছুটা বেশি মাত্রায় ঢোকার জন্য গত সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হাল্কা বৃষ্টি হয়েছে। তবে চলতি সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।
Advertisement
আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। পাশাপাশি এদিন সকালে কুয়াশার আধিক্যও ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। আজ, বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টিপাত হয়নি।
সম্পর্কিত সংবাদ