Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিহারে ‘চিরাগ’ অস্বস্তি, সমাধানে মরিয়া বিজেপি

ভোটমুখী বিহারে এনডিএ শিবিরের অস্বস্তির কারণ চিরাগ পাসোয়ান। ডাবল ইঞ্জিন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য বারবার বিড়ম্বনায় ফেলেছে শাসক শিবিরকে

বিহারে ‘চিরাগ’ অস্বস্তি, সমাধানে মরিয়া বিজেপি
  • ১০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

পাটনা: ভোটমুখী বিহারে এনডিএ শিবিরের অস্বস্তির কারণ চিরাগ পাসোয়ান। ডাবল ইঞ্জিন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য বারবার বিড়ম্বনায় ফেলেছে শাসক শিবিরকে। লোকজনশক্তি পার্টি (রামবিলাস) নেতার বারবার টার্গেট হয়েছেন জোটেরই অন্য শরিক নীতীশ কুমার ও তাঁর দল। পাশাপাশি, বিধানসভা ভোটে একা লড়ারও ইঙ্গিতও দিয়েছেন চিরাগ। বিজেপি মনে করছে, চিরাগের বারবার এই ধরনের মন্তব্য আদতে বিরোধী জোট মহাগঠবন্ধনের হাত শক্তিশালী করছে। বিজেপি সূত্রের খবর, শরিকি দ্বন্দ্বের এই অস্বস্তি কাটাতে খুব শীঘ্রই চিরাগের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপি নেতারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ