Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনা: বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

১৭ বছর পর আইপিএলে প্রথমবারের জন্য জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনা: বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
  • ৬ জুন, ২০২৫ ২৩:০৬
Prefer us on Google

বেঙ্গালুরু, ৬ জুন: ১৭ বছর পর আইপিএলে প্রথমবারের জন্য জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই জয়ের জেরে আনন্দিত হয় গোটা আরসিবি শিবির। তবে বিরাট কোহলিদের সেই আনন্দ হল ক্ষণস্থায়ী। কারণ, শিরোপা জেতার পরের দিনই বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় কর্ণাটকজুড়ে। আলোচনা চলছে গোটা দেশে। তৎপর হয়েছে কর্ণাটক সরকার। একাধিক পুলিস কর্তাকে বরখাস্ত করা হয়েছে। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কর্ণাটক হাইকোর্টও।

Advertisement

পদপিষ্টের ঘটনায় আজ, শুক্রবার সকালে ৪ জনকে গ্রেপ্তার করল পুলিস। তারপরেই এদিন সন্ধ্যায় জানা গিয়েছে খোদ বিরাট কোহলির বিরুদ্ধে কাব্বন পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইচ এম ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, কোহলির জন্যই পদপিষ্টের ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, এই সংক্রান্ত মামলার সঙ্গেই বিষয়টি খতিয়ে দেখা হবে। অপরদিকে এদিন সকালে পুলিসের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরসিবির মার্কেটিং হেড ও ডিএনএ এন্টারটেনমেন্ট নামক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তিন আধিকারিক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ