Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকায় জৈবিক উপাদান পাচারের চেষ্টা, গ্রেপ্তার উহান ল্যাবের চীনা বিজ্ঞানী

আমেরিকায় গ্রেপ্তার চীনা বিজ্ঞানী। অভিযোগ, উহান ল্যাবের সঙ্গে যুক্ত এই বিজ্ঞানী অবৈধভাবে জৈবিক উপাদান পাচারের চেষ্টা করছিলেন।

আমেরিকায় জৈবিক উপাদান পাচারের চেষ্টা, গ্রেপ্তার উহান ল্যাবের চীনা বিজ্ঞানী
  • ১০ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

ওয়াশিংটন, ১০ জুন: আমেরিকায় গ্রেপ্তার চীনা বিজ্ঞানী। অভিযোগ, উহান ল্যাবের সঙ্গে যুক্ত এই বিজ্ঞানী অবৈধভাবে জৈবিক উপাদান পাচারের চেষ্টা করছিলেন। প্যারাসাইট জাতীয় এই জৈবিক উপাদানগুলি অত্যন্ত ক্ষতিকর এবং ভুল প্রয়োগে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলেই অনুমান। চীনা বিজ্ঞানীকে গ্রেপ্তারির কথা মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের তরফে প্রকাশ্যে আনা হয়। সংস্থার ডিরেক্টর  জানিয়েছেন, চেঞ্জুং হ্যান নামে ওই বিজ্ঞানী মিথ্যা বলে জৈবিক উপাদান পাচারের চেষ্টা করছিলেন। গত ৮ জুন ডেট্রোয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement

তিনি আরও জানান, এই নিয়ে তৃতীয় চীনা ব্যক্তিকে আটক করা হল যারা ক্ষতিকারক জৈব পদার্থ পাচারের চেষ্টা চালিয়েছে। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তার অন্যতম কারণ উহান ল্যাব। করোনা অতিমারির সময়ে রিতিমতো চর্চায় ছিল চিনের এই পরীক্ষাগারটি। এখান থেকে করোনা ভাইরাসের জীবাণু ছড়িয়েছিল, এমন অভিযোগ ওঠে। পরবর্তীকালে বিষয়টা নিয়ে আন্তর্জাতিক মহলে তদন্ত চলে। তবে কি ফের নতুন কোনও ভয়ের কারণ স্পষ্ট হতে চলেছে?

আপাতত এই আশঙ্কা এড়িয়ে যেতে পারছেন না অনেকেই। সদ্য গ্রেপ্তার হওয়া বিজ্ঞানীকে দফায় দফায় জেরা করছেন মার্কিন তদন্তকারীরা। কোন উদ্দেশ্য নিয়ে এই কাজ তিনি করেছেন তা জানার চেষ্টা চলছে। কিছুদিন আগেই ফসল নষ্টকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাচারের চেষ্টায় ধরা পড়েছিলেন দুই চীনা নাগরিক। তাদেরও একইভাবে গ্রেপ্তার করা হয়। মনে করা হয়েছিল, ফসল নষ্ট করে আমেরিকার ব্যাপক খাদ্যসঙ্কট ডেকে আনতেই এই জৈবিক উপাদান পাচারের চেষ্টা। তবে এবার কোন উদ্দেশ্য নিয়ে প্যারাসাইট জাতীয় জৈবিক উপাদান পাচারের চেষ্টা করা হল তা অবিলম্বে জানতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ