Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শিশু চলচ্চিত্র উৎসব

আজ, শুক্রবার শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

শিশু চলচ্চিত্র উৎসব
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

আজ, শুক্রবার শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ১২তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। এখানে থাকছে নানা চমক। ৩২টি দেশের ১৮০টি ছবি দেখানো হবে। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে সত্যজিৎ রায় পরিচালিত ‘সোনার কেল্লা’। বাংলা ছবির উপর জোর দেওয়া হয়েছে এ বছর। ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’, ‘চাঁদের পাহাড়’, ‘আমাজন অভিযান’, ‘সোনাদা’ সহ একাধিক স্বাদের সিনেমা দেখা যাবে উৎসবে। ফেস্টিভ্যাল শেষ হচ্ছে সৌকর্য ঘোষালের ‘পক্ষীরাজের ডিম’ সিনেমাটি দিয়ে। নন্দন ১, ২ , ৩, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, রবীন্দ্রতীর্থ ও অন্যান্য জায়গায় দেখা যাবে সিনেমা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ