Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতালে শিশু দিবস

শিশু দিবসে ক্যান্সার আক্রান্ত শিশুদের নিয়ে অনুষ্ঠানে মেতে উঠল সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এসজিসিসিআরআই)।

সরোজ গুপ্ত ক্যান্সার  হাসপাতালে শিশু দিবস
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• শিশু দিবসে ক্যান্সার আক্রান্ত শিশুদের নিয়ে অনুষ্ঠানে মেতে উঠল সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এসজিসিসিআরআই)। সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী জোজো। ‘আর্ন আ স্মাইল ২.০’ শীর্ষক এই অনুষ্ঠানে ক্যান্সারজয়ী ও চিকিৎসারত শিশুরাও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিল হল। তাদের ক্যানভাসে ফুটে উঠল বিশ্বজয়ী মহিলা ক্রিকেটার, পছন্দের চিকিৎসক ও নানা নিসর্গের ছবি। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার ডিরেক্টর ডাঃ অর্ণব গুপ্ত, সেক্রেটারি ডাঃ অঞ্জন গুপ্ত, এবং ডাঃ গৌতম ভট্টাচার্য। বিগত কয়েক বছর ধরেই শিশু দিবসে অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতালটি। এদের অন্যতম উদ্যোগ চাইল্ড কেয়ার সেন্টার, যা ডিজনিল্যান্ডের আদলে নির্মিত। কেক কেটে ও অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সকাল থেকেই হাসপাতাল চত্বরে ছিল উৎসবের আবহ। চিকিৎসারত ও ক্যান্সারজয়ী শিশুরা পরিবেশন করে নৃত্যনাট্য ‘অভিসার’। ছিল রোগী সহায়ক কাকলি মণ্ডল ও ক্যান্সারজয়ী অবন্তিকা শর্মার যৌথনৃত্য। অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন আর্ট অ্যান্ড মিউজিক থেরাপিস্ট পাপড়ি সাহা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ