Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ময়নাগুড়ি ব্লকের শিশুরা, বাবা-মায়েদের সচেতন হতে বার্তা

ময়নাগুড়ি ব্লকে শিশুদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।  ব্লক স্বাস্থ্যদপ্তর থেকে জানা গিয়েছে, এক বছরের কম এবং বেশি বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা পাঁচ।

ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ময়নাগুড়ি ব্লকের শিশুরা, বাবা-মায়েদের সচেতন হতে বার্তা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকে শিশুদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।  ব্লক স্বাস্থ্যদপ্তর থেকে জানা গিয়েছে, এক বছরের কম এবং বেশি বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা পাঁচ। মশারির ভিতর না রাখার কারণেই শিশুরা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বলে উঠে এসেছে।  কিছুদিন আগেই শহরের একটি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। পুরসভার কর্মীরা সাতদিন এলাকা ভিজিট করেছেন। এলাকায় স্প্রে করার পর বাসিন্দাদের মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ময়নাগুড়ির ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। শহরের একজন জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এবছর শিশুরাও আক্রান্ত হচ্ছে। তাই অভিভাবকদের সচেতন হতে হবে। বিএমওএইচ সীতেশ বর বলেন, ডেঙ্গু রোধে আমাদের প্রচার চলছে। 
এবছর ব্লকের ৯ মাসের দু’জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এক বছরের বেশি বয়সের তিনজন শিশু ডেঙ্গু আক্রান্ত। অনেক সময় দেখা যাচ্ছে, শিশুদের জ্বর ও পেটের সমস্যা হচ্ছে। হাসপাতালে নিয়ে আসার পর রক্তের নির্দিষ্ট পরীক্ষার পর দেখা যাচ্ছে, সে ডেঙ্গু আক্রান্ত। সে কারণে বাচ্চাদের মশারির ভিতরে রাখতে হবে। ময়নাগুড়ি পুরসভার আইটি কো-অর্ডিনেটর পিয়ারুল ইসলাম বলেন, আমাদের পুরসভার যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে,  সেখানে আমাদের এবং জেলার টিম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এলাকা পরিষ্কার করে জমা জল বের করে দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ