Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরল রোগে আক্রান্ত শিশুর মৃত্যু পিজিতে

গাউচার ডিজিজ নামে বিরল রোগে আক্রান্ত শিশুকন্যার মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল পিজি হাসপাতালের বিরুদ্ধে।

বিরল রোগে আক্রান্ত  শিশুর মৃত্যু পিজিতে
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাউচার ডিজিজ নামে বিরল রোগে আক্রান্ত শিশুকন্যার মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল পিজি হাসপাতালের বিরুদ্ধে। বারাকপুরের বাসিন্দা তিন বছরের ওই শিশুকন্যার বাড়ির লোক প্রায় আট মাস ধরে পিজিতে ঘুরেও ওষুধ পাননি বলে অভিযোগ। ৩০ মার্চ বাচ্চাটি মারা যায়। বাচ্চাটির মা এবং পরিবারের লোকজনের অভিযোগ, বিরল রোগে আক্রান্ত বাচ্চাদের জন্য কেন্দ্রীয় সরকার সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করেছে। সেই তালিকায় দেশের ১২টি স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে। তারই একটি পিজি। অথচ, পিজি হাসপাতাল থেকেই ওষুধ না পাওয়া তাঁদের ফুলের মতো ছোট্ট বাচ্চাটি মর্মান্তিকভাবে মারা গেল। পিজির অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, মর্মান্তিক ঘটনা। বাচ্চাটি চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর ওষুধ দেওয়ার কথা ছিল। সেই সময় মৃত্যু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ