Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীর দোলের উপহার ‘সুপারফাস্ট’ কল্যাণী এক্সপ্রেসওয়ে, উদ্বোধন ২ মার্চ

আগামী ২ ফেব্রুয়ারি বাংলার মানুষকে পূর্ণ দৈর্ঘ্যের ‘সুপারফাস্ট’ কল্যাণী এক্সপ্রেসওয়ে উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোল ৩ মার্চ

মুখ্যমন্ত্রীর দোলের উপহার ‘সুপারফাস্ট’ কল্যাণী এক্সপ্রেসওয়ে, উদ্বোধন ২ মার্চ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২ ফেব্রুয়ারি বাংলার মানুষকে পূর্ণ দৈর্ঘ্যের ‘সুপারফাস্ট’ কল্যাণী এক্সপ্রেসওয়ে উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোল ৩ মার্চ। আর তার আগের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘দোলযাত্রা এবং হোলি মিলন উৎসব’-এ যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ওইদিন অনুষ্ঠান থেকেই ভার্চুয়াল মাধ্যমে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন তিনি। ফলে এই রাস্তা বাংলার মানুষকে মুখ্যমন্ত্রীর দোলের উপহার বলেও জানাচ্ছে প্রশাসনিক মহল। 
প্রায় ২,৫০০ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই রাস্তা। মাত্র ৪০ মিনিটেই অতিক্রম করা যাবে বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ে জংশন থেকে কাঁচরাপাড়ার কাঁপা মোড় হয়ে বড়ো জাগুলিয়া পর্যন্ত। কারণ,  ছ’লেনের এই ৪০ কিলোমিটার পথে একটি ট্রাফিক সিগন্যালেও দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। প্রতিটিতেই রয়েছে এলিভেটেড করিডর বা ছয় লেনের আন্ডারপাস। ফলে একবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরলে বাধাহীনভাবে ছুটবে গাড়ি। বেলঘরিয়া থেকে বড়ো জাগুলিয়া পর্যন্ত এই রাস্তার উপর থাকছে ১১ কিলোমিটারের চারটি ফ্লাইওভার, সাতটি আন্ডারপাস, ছ’টি করে হালকা গাড়ি যাতায়াতের আন্ডারপাস এবং পথচারীদের আন্ডারপাস, ৭০টি কার্লভাট, পাঁচটি শৌচালয়, একটি ট্রাক লে-বাই এবং ৫৬টি যাত্রী প্রতীক্ষালয়।     

Advertisement


রাজ্যে পূর্তদপ্তরের এই রাস্তা তৈরি করায় বারাসতের মতো এলাকার যানজট এড়িয়ে এগিয়ে যাওয়া যাবে উত্তরবঙ্গের দিকে। আবার, নদীয়া, বর্ধমান, হুগলির মতো জেলাগুলি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছনো যাবে আরও কম সময়ে। এছাড়াও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগকারী সেতু তৈরির কাজ শেষ হয়েছে। ফলে দক্ষিণেশ্বর-বিমানবন্দর সংযোগকারী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরা যাবে একেবারে নির্ঝঞ্ঝাটে। এছাড়াও, আজ বুধবার বিকেল চারটের সময় ভবানীপুরের একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ