Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পীর তুলিতে ছোলার ডালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ

এক টুকরো ছোলার ডাল। সাধারণ চোখে এক ক্ষুদ্র শস্যকণা,কিন্তু শিল্পী মানিক দেবনাথ এর হাতের ছোঁয়ায় তা এখন এক অনন্য শিল্পকীর্তি

শিল্পীর তুলিতে ছোলার ডালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রানাঘাট : এক টুকরো ছোলার ডাল। সাধারণ চোখে এক ক্ষুদ্র শস্যকণা,কিন্তু শিল্পী মানিক দেবনাথ এর হাতের ছোঁয়ায় তা এখন এক অনন্য শিল্পকীর্তি। এই নগণ্য ডালের ওপরে তিনি ফুটিয়ে তুলেছেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিচ্ছবি। শিল্পীর সূক্ষ্ম কারুকার্য দেখে তাজ্জব নদিয়াবাসী।

Advertisement

রানাঘাট রামনগরের বাসিন্দা বছর৬৫মানিক দেবনাথ বরাবরই শুভেন্দু অধিকারীরভক্ত। গত ৪ঠা মেরাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন বিজেপি ক্ষমতা দখল করে,এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আসনে বসেন, তখন থেকেই এই বিশেষ শিল্পকর্মের পরিকল্পনা করেন মানিকবাবু। তার কথায়,“আমার দৃঢ় বিশ্বাস ছিল এবার রাজ্যে পরিবর্তন আসছে এবং শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রী হবেন। সেই বিশ্বাস বাস্তবে রূপ নেওয়ায় এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই তার এই ক্ষুদ্র প্রয়াসবলে তিনি মনে করেন”।
 মানিক দেবনাথের শিল্প সত্তা নতুন কিছু নয়। এর আগেও তার আঁকা ছবি সুদূর রাশিয়ার মিউজিয়ামে স্থান পেয়েছে। এর আগে তিনি ছোলার ডাল কিংবা অন্য ক্ষুদ্র বস্তুর উপর ফুটিয়ে তুলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গণ, দেশ-বিদেশের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বের।
৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল জামানার অবসান ঘটে স্বাধীনতার পর, এই প্রথম বাংলায় ক্ষমতায়এসেছে বিজেপি। এই রাজনৈতিক পালাবদলকে সাধারণ মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতেই এক টুকরো ছোলার ডাল কে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন শিল্পী।
রানাঘাটের এই প্রবীণ শিল্পীর অসামান্য দক্ষতাকে কুর্নিশ জানিয়ে জন্য বিজেপি জেলা নেতৃত্ব। তার এই অতি ক্ষুদ্র বস্তুতে মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তোলার এই নিপুন কারুকার্য এখনচর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 
 রানাঘাটের শিল্পীর তুলিতে একটি মাত্র ছোলার ডালে ভেসে উঠলো শুভেন্দুর মুখ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ