Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

১৪৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, বাড়ল কর্মবন্ধুদের ভাতা

রাজ্যে ১৪ হাজার ৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। আজ, সোমবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

১৪৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, বাড়ল কর্মবন্ধুদের ভাতা
  • ৫ অক্টোবর, ২০২৬ ১৮:১৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ১৪ হাজার ৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। আজ, সোমবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, আগামী ৬-৮ মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হবে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাহায্যে এই নিয়োগ সম্পূর্ণ করা হবে। মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তর, বন দপ্তর, কারেকশনাল হোম ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। পুলিশি ব্যবস্থাকে আরো মজবুত এবং সক্রিয় করতে ১২ হাজার জন কর্মী নিয়োগ করা হবে। পুজোর আগেই তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, অনেকেরই মেডিকেল এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। দেবী পক্ষ শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাঁদের হাতে চলতি মাসের ১১ তারিখেই নিয়োগপত্র এবং পুলিশের ইউনিফর্ম তুলে দেওয়া হবে। 

Advertisement

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমরা বলেছিলাম রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি হবে। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আগের সরকারের আমলে প্রশাসনিক ব্যর্থতা এবং ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার জন্যই চাকরি পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছিল যুবসমাজ। এর পাশাপাশি ভাতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্যও একাধিক ঘোষণা করেন তিনি। কর্মবন্ধুরা এতদিন ৫ হাজার টাকা করে ভাতা পেতেন। চলতি মাস থেকে তা বাড়িয়ে ৮ হাজার টাকা করা হল। সরকারি হোস্টেলে তফশিলি জাতি এবং উপজাতিদের খাদ্য বাবদ ভাতা এতদিন ১৮০০ টাকা ছিল। তা বাড়িয়ে এবার থেকে ৩৩০০ টাকা করা হল। অবিবাহিত ছাত্রীদের জন্য ভগিনী নিবেদিতা স্কিম চালু করা হচ্ছে। যেটি আগামী বছরের জানুয়ারি মাস থেকে চালু করা হবে। এই স্কিমে ছাত্রীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে যথাক্রমে ১৭ হাজার, ১৭ হাজার এবং ১৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ