Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিস-জনসংযোগ ক্যাম্পে মুখ্যমন্ত্রী

পুলিস দিবসে বিশেষ উদ্যোগ হিসেবে কলকাতা শহরের ১৮টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ক্যাম্প করে জন সংযোগের আয়োজন করে লালবাজার।

পুলিস-জনসংযোগ ক্যাম্পে মুখ্যমন্ত্রী
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস দিবসে বিশেষ উদ্যোগ হিসেবে কলকাতা শহরের ১৮টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ক্যাম্প করে জন সংযোগের আয়োজন করে লালবাজার। কলকাতা পুলিস ওয়েলফেয়ার ও ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রিভান্স রিড্রেসাল কমিটির উদ্যোগে এই ক্যাম্প আয়োজিত হয়। চিড়িয়াখানার সামনের এমনই একটি ক্যাম্পে আচমকাই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিস ব্যাজ পরেন। পুলিস দিবসের সূচনা হয় সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে। দিনব্যাপী কর্মসূচির পর বিকেলে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার কমিটির কো-অর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস ও ডেপুটি কমিশনার (সাউথ ইস্ট ডিভিশন) ভোলানাথ পান্ডে সহ অন্যরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ