Bartaman Logo
১০ জুন, ২০২৬

পথকুকুর সরানোর নির্দেশ খতিয়ে দেখব, বললেন প্রধান বিচারপতি

রাজধানী ও সংলগ্ন এলাকা থেকে পথকুকুর সরিয়ে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকী শীর্ষ আদালত চত্বরে সারমেয়দের অবাধ গতিবিধি রুখতেও নির্দেশিকা জারি হয়েছে।

পথকুকুর সরানোর নির্দেশ খতিয়ে দেখব, বললেন প্রধান বিচারপতি
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানী ও সংলগ্ন এলাকা থেকে পথকুকুর সরিয়ে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকী শীর্ষ আদালত চত্বরে সারমেয়দের অবাধ গতিবিধি রুখতেও নির্দেশিকা জারি হয়েছে। এনিয়ে ইতিমধ্যে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের আবহে বুধবার পথকুকুর সংক্রান্ত নির্দেশটি খতিয়ে দেখার আশ্বাস দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে জরুরিভিত্তিক শুনানির জন্য পথকুকুর সম্পর্কিত একটি মামলা তোলা হয়েছিল। সেখানেই এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।

Advertisement

২০২৪ সাল। পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ সংক্রান্ত জনস্বার্থ মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার শীর্ষ আদালতে সেই মামলার উল্লেখ করা হয়। ওই মামলায়  ২০২৪ সালের মে মাসে বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চ জানিয়েছিল, পথকুকুরদের নির্বিচারে হত্যা করা যাবে না। সকল জীবের প্রতি সহানুভূতি দেখানো সাংবিধানিক মূল্যবোধের পরিচয়। এদিনের আবেদনে বলা হয়, গতবছরের নির্দেশে সহানুভূতি দেখানোর কথা বলা হচ্ছে। অথচ দিন দুয়েক আগের নির্দেশে তা উপেক্ষিত হয়েছে। এক্ষেত্রে একই বিষয়ে শীর্ষ আদালতের দুই বেঞ্চের পৃথক নির্দেশ নিয়ে সরব হন আইনজীবী। পুরো বিষয়টি শোনার পর প্রধান বিচারপতি জানান, এনিয়ে অন্য একটি বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। তবে পুরো বিষয়টি তিনি নিজে ভালো করে খতিয়ে দেখবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ