নভেম্বর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী দেবারতি রায়। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
নভেম্বর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী দেবারতি রায়। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
উপকরণ: বোনলেস চিকেন কিউব ৫০০ গ্ৰাম, পেঁয়াজ, ক্যাপসিকাম ১টা করে (চৌকো করে কাটা), গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, আদাবাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, সানরাইস চিকেন টিক্কা মশলা ১ টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, মাখন ২ চামচ।
প্রণালী: প্রথমে চিকেন ধুয়ে নিন। পেঁয়াজ, ক্যাপসিকাম চৌকো করে কেটে নিন। একটা বাটিতে চিকেনের মধ্যে টকদই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, নুন, চিনি, কসুরিমেথি গুঁড়ো, সানরাইস চিকেন টিক্কা মশলা, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে উডেন স্টিকে গেঁথে নিন। প্যানে তেল ও বাটার গরম করে টিক্কাগুলো এক পিঠ ৩ মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রাখুন। অন্য পিঠ ঘুরিয়ে একইভাবে ৩ মিনিট রাখুন। এবার বাটার ব্রাশ করে তা ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিন। নামিয়ে ধনেপাতার চাটনি সহ পরিবেশন করুন টিক্কা কাবাব।