Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ের স্কুলে পড়ুয়াদের খাওয়ানো হল চিকেন বিরিয়ানি

আর পাঁচটা দিনের মতো ছিল না বুধবার। এদিন সকাল থেকেই সাজসাজ রব ছিল নারায়ণগড়ের কসবা প্রাথমিক বিদ্যালয়ে।

নারায়ণগড়ের স্কুলে পড়ুয়াদের খাওয়ানো হল চিকেন বিরিয়ানি
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: আর পাঁচটা দিনের মতো ছিল না বুধবার। এদিন সকাল থেকেই সাজসাজ রব ছিল নারায়ণগড়ের কসবা প্রাথমিক বিদ্যালয়ে। আর পাঁচটা দিনের মতো মিড ডে মিল নয়, এদিন পড়ুয়াদের জন্য চিকেন বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল। আর তাই স্কুলে আসার সময় থেকেই পড়ুয়াদের মন পড়ে ছিল রান্না ঘরের দিকে। বুধবার বিদ্যালয়ের এক তৃতীয় শ্রেণির ছাত্রী জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে এদিন বিদ্যালয়ে মিড ডে মিলে আয়োজন করা হয়েছিল চিকেন বিরিয়ানির। টিফিনের ঘণ্টা পড়তেই স্কুল পড়ুয়ারা সবাই লাইন দিয়ে বসে পড়ে খাওয়ার ঘরে।নারায়ণগড় চক্রের অন্তর্গত কসবা প্রাথমিক বিদ্যালয়ে ১২২ জন পড়ুয়া রয়েছে। এদিন হাজির ছিল ১০২ জন। সকলে টিফিনের সময় চিকেন বিরিয়ানি পাত পেড়ে খায়। সঙ্গে ছিল স্যালাড ও রায়তা। শুধু তাই নয়, শেষ পাত জমে উঠেছিল রংবেরঙের আইসক্রিমে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গোপালচন্দ্র পাল ও সহশিক্ষক মুকুল ভুঁইয়া বলেন, এদিন তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার জন্মদিন ছিল। তার অভিভাবকরা বিদ্যালয়ের সমস্ত পড়ুয়াকে বিরিয়ানি খাওয়ানোর কথা জানায়। আমরা বিদ্যালয়ের তরফে ওই অভিভাবকের সহযোগিতায় সমস্ত পড়ুয়াকে বিরিয়ানি খাইয়েছি। অন্যান্য দিনের মধ্যে একটু আলাদা স্বাদ পেয়ে খুশি পড়ুয়ারা। শুধু এদিন নয়, মাঝে মধ্যেই আমাদের স্কুলে বিশেষ বিশেষ দিনে এমন ব্যবস্থা হয়।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ