নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ক্যাম্পাসেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে পৌঁছনোর জন্য আধিকারিকদের একাংশের কাছে সহায়তা চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারকে এনিয়ে স্মারকলিপি দেওয়া হয়। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালকে জানানো হবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ দেবনাথ বলেন, স্মারকলিপি পেয়েছি। শুক্রবার আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব।



