Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছেলের অপমৃত্যুর ভয় দেখিয়ে গয়না ও টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ২

ছেলের অপমৃত্যুর ভয় দেখিয়ে গয়না ও টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ২
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ছেলের অপমৃত্যুর ভয় দেখিয়ে সোনার গয়না ও টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল তিন মহিলা। দু’মাস আগে হেতমপুরের ওই ঘটনায় মুর্শিদাবাদ থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিস। ধৃতদের নাম ফুরফুরা সাফুরে ও আজমন মাল। তাদের বাড়ি নবগ্রামে। ধৃতদের আজ, সোমবার দুবরাজপুর আদালতে তোলা হবে। যদিও চুরি যাওয়া সোনার গয়না ও টাকা এখনও উদ্ধার হয়নি। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর হেতমপুর ধামুরিয়া পাড়ার বাসিন্দা সুষমা গড়াইয়ের বাড়িতে তিনজন অপরিচিত মহিলা আসে। তারা বলে, আমরা মা মনসার পুজো করি। তা শুনে বাড়ির লোকজন তাদের বসতে বলেচ। এরপর তারা জানায়, আপনাদের বাড়িতে বিপদ আছে। মঙ্গল কামনায় পুজো করতে হবে। এমনকী এও বলে, বাড়ির ছেলে এক মাসের মধ্যে মারা যাবে। এই শুনে বাড়ির লোকজন খুবই ভয় পেয়ে যান। তাঁরা এর প্রতিকার জানতে চান।  
সম্পর্কিত সংবাদ