Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অগ্নিকাণ্ডে স্থগিত দাবা টুর্নামেন্ট

স্থগিত হল চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা। চেন্নাইয়ের যে অভিজাত হোটেলে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা সেখানে মঙ্গলবার আগুন লাগে।

অগ্নিকাণ্ডে স্থগিত দাবা টুর্নামেন্ট
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

চেন্নাই: স্থগিত হল চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা। চেন্নাইয়ের যে অভিজাত হোটেলে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা সেখানে মঙ্গলবার আগুন লাগে। তাই বুধবার প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়। অর্থাৎ খেলা হবে বৃহস্পতিবার। টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে ভারতের শীর্ষস্থানীয় দাবাড়ু ছাড়াও বিদেশি খেলোয়াড়রা অংশ নেবেন। সকল প্রতিযোগী হোটেলে চেক-ইনও করেছিলেন। তবে অগ্নিকাণ্ডের জেরে তাঁদেরকে অন্য হোটেলে স্থানান্তরিত করা হয়। নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখার পর ফের প্রতিযোগীদের ফিরিয়ে আনা হবে টুর্নামেন্টের ভ্যেনুতে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে যে, শর্ট সার্কিটের কারণে হোটেলের নবম তলে আগুন লাগে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ