Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বার্সাকে চ্যালেঞ্জ জানাতে তৈরি চেলসি

চারটি ম্যাচে দুটো জয়। ড্র ও হারের সংখ্যা এক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মরশুমে সরাসরি নক-আউটে পর্বের টিকিট নিশ্চিতের পথও ক্রমশ কঠিন হচ্ছে বার্সেলোনার কাছে।

বার্সাকে চ্যালেঞ্জ জানাতে তৈরি চেলসি
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: চারটি ম্যাচে দুটো জয়। ড্র ও হারের সংখ্যা এক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মরশুমে সরাসরি নক-আউটে পর্বের টিকিট নিশ্চিতের পথও ক্রমশ কঠিন হচ্ছে বার্সেলোনার কাছে। বর্তমানে ৭ পয়েন্ট নিয়ে একাদশ নম্বরে রয়েছে হান্স ফ্লিক-ব্রিগেড। প্রথম আটে শেষ করতে হলে পরের চারটি ম্যাচ জিততে হবে রবার্ট লিওয়ানডস্কিদের। এমন পরিস্থিতিতে মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে চেলসির মুখোমুখি হবেন তাঁরা। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় একধাপ পরে রয়েছে লন্ডনের ক্লাবটি। তাই মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনাকে চ্যালেঞ্জ জানাতে তৈরি এনজো মারেস্কার দল। 

Advertisement

চলতি মরশুমের শুরু থেকেই চোট-আঘাত সমস্যায় জর্জরিত বার্সেলোনা। মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে মার্কাস র‌্যাশফোর্ডকে ছাড়াই দল সাজাতে হবে বার্সা কোচকে। তবে হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে অ্যাথলেতিকের বিরুদ্ধে বেঞ্চে ছিলেন রাফিনহা। মঙ্গলবার প্রয়োজনে তাঁকে ব্যবহার করতে পারেন জার্মান কোচ। অন্যদিকে, চেলসি দলেও সমস্যা রয়েছে। বিশেষত প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে রেসি জেমসের মাঠ ছাড়াটা কোচ মারেস্কার চিন্তা বাড়িয়েছে। এছাড়া রোমেও লাভিয়া, কোল পামার, লেভি কোলউইনকে এই ম্যাচেও পাবে না চেলসি।
দিনের অপর ম্যাচে বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে ম্যান সিটি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পেপ ব্রিগেড। ঘরের মাঠে এই ছন্দ ধরে রাখাই লক্ষ্য সিটিজেনদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ