Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল সদরের নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তরে অভিযোগ

চাঁচল সদরের নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তরে অভিযোগ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল সদরে সুইমিং পুলের বিপরীতে একটি  নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগে ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি দিলেন বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, রাজ্য সড়কের ধারে পার্কিংজোন ছাড়াই ওই নার্সিংহোম চলছে। ফলে হাসপাতাল, আদালত ও কলেজগামী ওই গুরুত্বপূর্ণ পথে যানজট হচ্ছে। চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম রাস্তার ধারে ফেলা হচ্ছে। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ।
Advertisement
অভিযোগকারী বাপি আলি ও নাসিমুল হক জানান, পার্কিংজোন ছাড়াই নার্সিংহোম চলছে। নার্সিংহোমের কর্ণধার জিয়াউল বারির দাবি, স্বাস্থ্য দপ্তরের অনুমতি পেয়েছি। বাইরে কোনও আবর্জনা ফেলা হয় না। মালদহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী বলেন, অভিযোগ খতিয়ে দেখে তদন্ত হবে।
সম্পর্কিত সংবাদ