Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

সরকারি কর্মীদের ব্যাঙ্কের শাখা বদল এবার আরও সহজ

রাজ্য সরকারি কর্মীদের বেতনের টাকা যে ব্যাঙ্কের শাখায় জমা পড়ে, তা পরিবর্তন করার নিয়ম সরলীকরণ করা হল। এই পরিবর্তনের জন্য কর্মীকে নির্দিষ্ট ফর্মে অফিসের প্রধান আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে।

সরকারি কর্মীদের ব্যাঙ্কের শাখা বদল এবার আরও সহজ
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বেতনের টাকা যে ব্যাঙ্কের শাখায় জমা পড়ে, তা পরিবর্তন করার নিয়ম সরলীকরণ করা হল। এই পরিবর্তনের জন্য কর্মীকে নির্দিষ্ট ফর্মে অফিসের প্রধান আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে। ওই ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ বকেয়া থাকলে সেখানকার ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ওই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণভাবে ৩ বছর অন্তর ব্যাঙ্ক পরিবর্তন করা যাবে। নতুন কর্মস্থল বা বাড়ি থেকে ব্যাঙ্কের দূরত্ব ১০ কিলোমিটারের বেশি হলে ছাড় মিলবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ