নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপনির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষার রুটিনে পরিবর্তন করা হল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে একাধিক পরীক্ষা সাত দিন করে পিছিয়ে যাচ্ছে।

আগামী ৫ অক্টোবর ছিল ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স সহ আটটি বিষয়ের পরীক্ষা। সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ অক্টোবর পরীক্ষাগুলি নেওয়া হবে। এছাড়া ৬ অক্টোবর ছিল সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সোশিওলজি সহ ছ’টি বিষয়ের পরীক্ষা। নতুন সূচি অনুযায়ী ১৩ অক্টোবর এই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে।
একইভাবে, ৭ অক্টোবরের বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা হবে ১৪ অক্টোবর।