Bartaman Logo
১০ জুন, ২০২৬

অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার, সর্বদল বৈঠকে ঘোষণা রিজিজুর

আগামীকাল, সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্র। বিরোধীদের প্রবল আক্রমণের মুখে অপারেশন সিন্দুর নিয়ে অবশেষে সুর নরম মোদি সরকারের।

অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার, সর্বদল বৈঠকে ঘোষণা রিজিজুর
  • ২০ জুলাই, ২০২৫ ১৪:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: আগামীকাল, সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্র। বিরোধীদের প্রবল আক্রমণের মুখে অপারেশন সিন্দুর নিয়ে অবশেষে সুর নরম মোদি সরকারের। এ নিয়ে আলোচনায় কেন্দ্র প্রস্তুত বলে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। 

Advertisement

এদিনের বৈঠকে সংসদের অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আরও ভালো সমন্বয়ের উপরে জোর দিয়েছেন রিজিজু। তাঁকে বলতে শোনা যায়, ‘অপারেশন সিন্দুরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার বিষয়ে সরকার আন্তরিক। সভার কাজ যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয় তা সবাইকে নিশ্চিত করতে হবে।’ পরে আরও বলেন, ‘অপারেশন সিন্দুরের পর বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত দল খুব ভালো কাজ করেছে। এর ভালো প্রভাব  পড়েছে। সেই সমস্ত দুর্দান্ত অভিজ্ঞতা সবার সামনে ভাগ করে নেওয়া প্রয়োজন। এনিয়ে কারও  ইতস্তত হওয়ার কথা নয়।’
আসন্ন বাদল অধিবেশনে কৌশল স্থির করতে শনিবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল ইন্ডিয়া। বৈঠকে অংশ নেয় ২৪ বিরোধী রাজনৈতিক দল। সংসদের উভয় কক্ষে কোন কোন বিষয় তুলে ধরা হবে, তা নিয়ে বিশদে আলোচনা হয় বৈঠকে। ঠিক হয়েছে, বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) থেকে শুরু করে পহেলগাঁও হামলা, অপারেশন সিন্দুর সহ নানা বিষয়ে একযোগে সরব হবে ইন্ডিয়া জোট।

Advertisement
সম্পর্কিত সংবাদ