Bartaman Logo
৩০ জুন, ২০২৬

নিট পরীক্ষার্থীদের আত্মহত্যা নিয়ে উদাসীন কেন্দ্র, তোপ ককরোচদের

নিট পরীক্ষার্থীদের আত্মহত্যা নিয়ে কেন্দ্রের উদাসীনতার বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। আন্দোলনে সোনাম ওয়াংচুক। বিস্তারিত পড়ুন।

নিট পরীক্ষার্থীদের আত্মহত্যা নিয়ে উদাসীন কেন্দ্র, তোপ ককরোচদের
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়দিল্লি: টানা ১০ দিন ধরে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। অনশনে বসেছেন সমাজকর্মী তথা বাস্তবের‌‘র‌্যাঞ্চো’ সোনাম ওয়াংচুক। সেই অনশন মঞ্চ থেকেই এবার ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সরব হলেন একাধিক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা নিয়ে। এব্যাপারে কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, পরীক্ষার্থীদের আত্মহত্যা কেন্দ্রীয় সরকার চরম উদাসীন।

Advertisement

নিটের প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ককরোচ পার্টি। সোমবার এক্স হ্যান্ডলের একাধিক পোস্টে প্রদীপ মেঘওয়াল, আকাঙ্ক্ষা চতুর্বেদী, এ কুমার এবং কহান প্যাটেলের মতো আত্মঘাতী পড়ুয়াদের নাম উল্লেখ করেন দিপকে। তাঁর অভিযোগ, পড়ুয়াদের মর্মান্তিক মৃত্যুর পরও আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কিংবা উচ্চপদস্থ আধিকারিক দুঃখপ্রকাশ করে পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করেননি। ক্ষুব্ধ দিপকে ক্ষোভ প্রকাশ করেঅআরও লিখেছেন, ‘সত্যিই বুঝতে পারছি না ক্ষমতায় থাকা মানুষগুলো কীভাবে এতটা উদাসীন এবং অহংকারী হয়ে উঠতে পারেন? সন্তান হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সামান্য প্রয়োজনও তাঁরা বোধ করেন না। আপনারা তাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু অন্ততপক্ষে দুঃখপ্রকাশ বা পরিবারগুলোর কাছে ক্ষমা তো চাইতে পারেন। এটা কি খুব বেশি চাওয়া?’
গত ১৮ জুন আত্মহত্যা করেন নিট পরীক্ষার্থী কহান প্যাটেল। তাঁর বাবা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানাতে গুজরাত থেকে চলে এসেছেন যন্তরমন্তরে। এদিন ককরোচ পার্টির অনশন মঞ্চে হজির ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং পলিটব্যুরো নেত্রী বৃন্দা কারাত। দিপকে এবং সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ