Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

টিকা এবং ওষুধে কিউআর কোড আবশ্যিক করার সিদ্ধান্ত কেন্দ্রের

স্বাস্থ্য মন্ত্রক টিকা ও ক্যান্সার-রোধী ওষুধে কিউআর কোড আবশ্যিক করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। বিস্তারিত পড়ুন।

টিকা এবং ওষুধে কিউআর কোড আবশ্যিক করার সিদ্ধান্ত কেন্দ্রের
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যে কোনো ধরনের টিকা, ক্যানসার রোধী ওষুধ সহ অ্যা঩ন্টি মাইক্রোবিয়াল মেডিসিনের উপর রাখতে হবে বারকোড অথবা কিউআর (কুইক রেসপন্স) কোড। এটি আবশ্যিক করে দিল স্বাস্থ্যমন্ত্রক। ওষুধের ভেজাল রুখতেই এই পদক্ষেপ। সেই মতো স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত ভারতীয় ওষুধ প্রস্তুতকারককে উদ্যোগী হতে বলা হয়েছে। তবে এখন বাজারে যেসব টিকা বা ক্যানসাররোধী কিউ আর কোডহীন ওষুধ রয়েছে, তা বাতিল হচ্ছে না। সেগুলি চলবে। তবে ধীরে ধীরে যাতে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মানা হয়, তার জন্য ওষুধ প্রস্তুতকারকদের সময় দিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১ জুলাই থেকে টিকা, মাদক ও সাইকোট্রপিক ওষুধ এবং ক্যান্সার-প্রতিরোধী ওষুধের উপর কার্যকর হবে কিউআর কোড। একইভাবে অ্যান্টি মাইক্রোবিয়াল সংক্রান্ত ওষুধে ২০২৮ সালের ১ জুলাই থেকে। এই কিউআর কোডে এমন তথ্য থাকবে, যা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাচাই করা সম্ভব হবে। ফলে রোখা যাবে ভেজাল। জেনে নেওয়া যাবে, ওষুধটির জেনেরিক ও ব্র্যান্ডের নাম। প্রস্তুতকারকের নাম-ঠিকানা, ব্যাচ নম্বর, কবে তৈরি হয়েছে। কত তার মেয়াদ শেষ। প্রস্তুতকারকের লাইসেন্স নাম্বার ইত্যাদি। এতদিন কিউআর কোড-ভিত্তিক শনাক্তকরণের নিয়মটি দেশের ৩০০টি ওষুধ ব্র্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তার পরিধি বাড়ানো হল। সমস্ত টিকা, অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ, ক্যান্সার-রোধী ওষুধ এবং মাদক ও সাইকোট্রপিক ওষুধকেও অন্তর্ভুক্ত করা হল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ