Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

খড়্গপুর-ঝাড়সুগুদা ফোর্থ লাইন তৈরির অনুমোদন কেন্দ্রের

খড়্গপুর-ঝাড়সুগুদা ফোর্থ লাইন তৈরির অনুমোদন মিলল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি এব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

খড়্গপুর-ঝাড়সুগুদা ফোর্থ লাইন তৈরির অনুমোদন কেন্দ্রের
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খড়্গপুর-ঝাড়সুগুদা ফোর্থ লাইন তৈরির অনুমোদন মিলল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি এব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। আগামী ২০২৯-৩০ আর্থিক বছরের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এদিন কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বুধবারের বৈঠকে মোট তিনটি রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ সহ মোট পাঁচটি রাজ্যের ১৪টি জেলার মানুষ উপকৃত হবেন। সব মিলিয়ে প্রকল্প খরচ ধরা হয়েছে মোট ১০ হাজার ৭৮৩ কোটি টাকা। এইসব প্রকল্প বাস্তবায়নের পর জলেশ্বর ধাম, বান্ধবগড় টাইগার রিজার্ভ, তারাতারিণী মন্দিরের মতো একাধিক পর্যটনস্থলে পৌঁছনো আরও অনেক বেশি সহজ হয়ে যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ