Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

খরচ দেবে না, সব রাজ্যকে যোগ দিবস পালনের পরামর্শ কেন্দ্রের

আসন, ক্রিয়া, প্রাণায়াম ও ধ্যান। বিধি মেনে আগামী ২১ জুন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর কে বিচ রোডে ৪৫ মিনিট যোগাভ্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় আয়ূষমন্ত্রী প্রতাপরাও যাদব।

খরচ দেবে না, সব রাজ্যকে যোগ দিবস পালনের পরামর্শ কেন্দ্রের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন, ক্রিয়া, প্রাণায়াম ও ধ্যান। বিধি মেনে আগামী ২১ জুন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর কে বিচ রোডে ৪৫ মিনিট যোগাভ্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় আয়ূষমন্ত্রী প্রতাপরাও যাদব। জানা গিয়েছে, প্রথমে সকাল সাড়ে ছ’টা থেকে আধঘণ্টা আন্তর্জাতিক যোগ দিবস সম্পর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সকাল সাতটা থেকে ৪৫ মিনিট যোগ ব্যায়াম করবেন তিনি। এই অনুষ্ঠানে পাঁচ লক্ষ লোক জমায়েত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর। গত ১০ বছরের মধ্যে ২০১৮ সালে দেরাদুনে সবচেয়ে বেশি লোক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ৬০ হাজারের সেই রেকর্ড এবার ভাঙতে চায় সরকার।

Advertisement

আয়ূষমন্ত্রী প্রতাপরাও যাদব জানান, আন্তর্জাতিক যোগ দিবস এবার ১১ বছরে পা দিচ্ছে। তাই রেকর্ড বানাতে চাই। কমপক্ষে এক লক্ষ রেজিস্ট্রেশন আমাদের টার্গেট। আশা করি, আগামী ১০ দিনে তা হয়ে যাবে। লালকেল্লা, কর্তব্যপথ, লোধি গার্ডেনের মতো দিল্লিতে ১১১ টি জায়গায় যোগ দিবসের অনুষ্ঠান পালন হবে। অনুষ্ঠান সফল করতে সব মন্ত্রককেই মাঠে নামানো হচ্ছে।
যোগ দিবসের অনুষ্ঠান ‘লাইভ’ সম্প্রচারের জন্য রাজ্যগুলিকে অনুরোধ করেছে কেন্দ্র। জায়ান্ট স্ক্রিনে তা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবস সফল করার জন্য প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আবেদন জানানো হয়েছে। যদিও এই অনুষ্ঠানের কোনও খরচ কেন্দ্র দেবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় আয়ূষ সচিব রাজেশ কোটেচা। রাজ্যগুলির যোগ দিবস পালনকে আলাদা নামও দেওয়া হয়েছে—‘যোগ সঙ্গম’। যোগ দিবস পালনের জন্য বেসরকারি সংস্থাকেও উৎসাহ দেওয়া হচ্ছে। কোন রাজ্যে কীভাবে কর্মসূচি পালন হল, একটি বিশেষ পোর্টালের মাধ্যমে নথিভূক্তও করবে কেন্দ্র। সেই মতো রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত বিজেপিশাসিত অধিকাংশ রাজ্যই এ ব্যাপারে বিশেষ আগ্রহ দেখায়নি। মোদির রাজ্য গুজরাতেই এখনও পর্যন্ত ‘যোগ সঙ্গমে’র জন্য রেজিস্ট্রেশন করিয়েছে ২ হাজার ২০৭টি সংস্থা। উত্তরপ্রদেশে ৪ হাজার ৫০৭টি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন হয়েছে রাজস্থানে। ১৪ হাজার ৩৫১টি।

Advertisement
সম্পর্কিত সংবাদ